ইরানে যুদ্ধ শুরু করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন কংগ্রেসে অভিশংসনের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার তার নামে অভিশংসনের ৮টি ধারা পার্লামেন্ট অধিবেশনে উপস্থাপন করেছেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
এ পরিস্থিতিতে হেগসেথের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ইরান ও ভেনেজুয়েলায় সামরিক অভিযানে প্রতিরক্ষামন্ত্রী জয়ী হয়েছেন দাবি করে ট্রাম্প বলেন, হেগসেথ অভিশংসিত হলে তিনি তার পাশে থাকবেন। আর অভিশংসনের উদ্যোগকে অন্যায্য বলে মন্তব্য করেন রুবিও।
এদিকে, অভিশংসন প্রচেষ্টার ঝুঁকিকে গুরুত্ব না দিয়ে হেগসেথ বলেন, পেন্টাগনে কাজের রেকর্ড নিয়ে আত্মপক্ষ সমর্থনে প্রস্তুত তিনি।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিশংসনের প্রস্তাবকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন হেগসেথ। স্পষ্ট করেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না।