ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানির সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতিতে আগ্রহী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন পরিস্থিতির অবসান ঘটাতে নতুন নির্দেশ জারি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। ইরানের ৭ শর্ত যুক্তরাষ্ট্র না মানা পর্যন্ত শান্তির পথে এগিয়ে যাওয়া অসম্ভব।
আর কাতারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চলছে।


