ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পূর্ব সাগরের উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদন বলছে, সিউলে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক শীর্ষ সম্মেলন আয়োজনের এক সপ্তাহ আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।

এর আগে, সবশেষ ৮ মে ও ২২ মে পূর্ব সাগরের উপকূলে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

তাছাড়া, এ মাসের শুরুতে সামরিক কুচকাওয়াজে হুয়াসং-টুয়েন্টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যেখানে উপস্থিত ছিলেন চীন ও রাশিয়ার শীর্ষস্থানীয় নেতারা।