পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এ জালিয়াতির ঘটনা সামনে আসে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত রোববার দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন।

গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসায় দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই সুনেউং পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

জালিয়াতির ঘটনা স্বীকারের পর পরীক্ষায় অসদুপায় ঠেকাতে তড়িঘড়ি করে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়। তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লিখেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না।’

তিনি আরও লিখেছেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’

প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

এর আগে, সোমবার পার্লামেন্টের এক শুনানিতে পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্ন করা হয় ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’

তার এ মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ফা’যের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ...
ইরান যুদ্ধে সহায়তা না করায় এবার দক্ষিণ কোরিয়াকে পেছনে ঠেলে কিমের দিকেই ঝুঁকছেন ট্রাম্প। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে দূরে সরিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের জন্য যেন নতুন দরজা খুলে দিচ্ছেন...
কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে উত্তর কোরিয়াসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতির বদলে...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রোববার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন...
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩...
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর