শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
বিবিসি বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। কখনও কখনও ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫৯ হাজারের বেশি মানুষ।
বাতিল হয়েছে কয়েকশ ফ্লাইট, বন্ধ রাখা হয়েছে বেশ কিছু রেল পরিষেবাও। প্রবল ঝড়ে বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। টাইফুনের কারণে বাতিল করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।
এদিকে, টাইফুনের পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফর পিছিয়ে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা ছিল তার।