জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১টা ৪ মিনিটে টোকিওর পশ্চিমে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে গেছে, তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে এবং দেশের কয়েকটি অঞ্চলে পরিবহনব্যবস্থা ব্যাহত হয়েছে।

জাপানের আইচি অঞ্চলে সংঘটিত ভূমিকম্পে ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশেরই আঘাত সামান্য বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

প্রতিবেশী শিজুওকা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত তিন নারী জরুরি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নব্বইোর্ধ্ব এক নারীও রয়েছেন। ভূমিকম্পের সময় কম্পনের ঝাঁকুনিতে বিছানা থেকে পড়ে গিয়ে তার কাঁধে আঘাত লাগে।

স্থানীয় সংবাদপত্র চুনিচি শিমবুন ও টোকাই টেলিভিশন পৃথক প্রতিবেদনে জানিয়েছে, আইচি ও শিজুওকা—এই দুই অঞ্চলে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আইচি অঞ্চলের তোয়োহাশি শহরে একটি গাড়ির শোরুমের জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। একই অঞ্চলের তোয়োটা শহরের একটি বড় বইয়ের দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের সময় তাক থেকে বইসহ বিভিন্ন পণ্য নিচে পড়ে যায়।

ভূমিকম্পের কারণে রোববার সকালে আঞ্চলিক ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব ও স্থগিতাদেশ দেওয়া হয়। এর মধ্যে দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচলও ব্যাহত হয়।

ভূমিকম্পের কম্পন পশ্চিমে ওসাকা পর্যন্ত অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে এক বিদেশি বাসিন্দাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে তিনি পড়ে যান। এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের জন্য ওসাকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, একই দিন স্থানীয় সকাল ১০টা ৫৩ মিনিটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। দ্বিতীয় ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চীনের তিব্বতের বাচেন অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা...
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
শুধু নিজে গোল করেননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ ৩১ ম্যাচ খেলে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা লিগে সর্বোচ্চ।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
একদিকে শ্রমিকদের দাবি, মাসে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি। অন্যদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, রাজনৈতিক তৎপরতা ও অর্থায়নের অভিযোগ। এসব অভিযোগের অর্থের উৎস খুঁজতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সাবেক মন্ত্রী,...
ওদিকে সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হচ্ছিল না। বিষয়টি মাথায় রেখেছেন রেয়াল মাদ্রিদ কোচও। মরিনিও সাফ জানিয়ে দিয়েছেন, ভিনিসিয়ুসের ফেরার দরজা খোলা থাকলেও একাদশে জায়গা...
লোডিং...
```html ```

এলাকার খবর