৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, নিহত ১৬

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

চীনের তিব্বতের বাচেন অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। 

ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। এ ছাড়া পাথরধসের কারণে ওই অঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। 

এর আগে, ২০২৩ সালে চীনের পার্বত্য গানসু প্রদেশে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে অন্তত ১২০ জনের প্রাণহানির ঘটনা হয়। 

এছাড়া, দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিব্বতে ৪৩ জনের প্রাণহানি হয়েছে।

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে এ খবর।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির...
দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য...
সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই তালিকায় আছেন বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশি নাগরিক। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস–ইএসওএইচআরের প্রতিবেদনে উঠে...
সৌদি আরবে হুতিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর