ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আজ বুধবার ভোরে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। আরও কয়েক ঘণ্টা এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর শঙ্কা রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাযর প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বুধবার বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় উপড়ে গেছে গাছ।
এদিকে এই পরিস্থিতে প্রদেশটির স্কুল বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকটি ট্রেন পরিষেবাও। কর্মকর্তাদের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধ ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।