কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু 

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ এএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্র মতে, চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য উপচে পড়ে ভিড়। সেই সময় আচমকা বৃষ্টি শুরু হলে লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ভারসাম্য হারিয়ে একের পর এক পড়ে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।

এরইমধ্যে উদ্ধারকাজে পুলিশ, ফায়ার সার্ভিস, মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

এদিকে, পরিস্থিতি দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর