ককরোচ পার্টির দুই নেতা যে শর্তে মুক্ত 

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম

সাত দিন পর কারামুক্ত হলেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, এ দুই নেতাকে শান্তিভঙ্গ না করা শর্তে মুক্তি দেওয়া হয়েছে। 

যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত সেখানে বিক্ষোভের ডাক দেবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। খবর রয়টার্সের।

গত ১৩ অক্টোবর যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সেখানে ঢুকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে আটক ছিলেন সৌরভ ও রাঙ্কা। প্রসিকিউশনের অভিযোগ, এতে আগে দেয়া শান্তি মুচলেকার শর্ত ভঙ্গ হয়েছে।

১৪ অক্টোবর তাদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। পরে মেয়াদ বাড়ে আরও দুই দিন। হেফাজতের মেয়াদ বাড়ানোর আদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে সিজেপি। 

শুনানিতে আদালত সতর্ক করে, বিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার মতো পদক্ষেপ অন্যদেরও উসকে দিতে পারে।

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে কূটনীতির পথেই সমাধান চায় তেহরান। তবে নতুন করে হামলা হলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...

এলাকার খবর