অবাধ বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতায় জোর চীনা প্রেসিডেন্টের

বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার চীনের শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা বজায় রাখতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি চীনের প্রেসিডেন্ট। 

এর আগে চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার এ পদক্ষেপে দুই দেশের নাজুক বাণিজ্যিক সমঝোতা আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।

এদিকে, এপেক সম্মেলন ঘিরে শেনজেনে নিরাপত্তা জোরদার করেছে চীনা কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি। বন্ধ রাখা হয়েছে বেশ কিছু এলাকা।