১০ মাসে বিরল খনিজ উৎপাদনে চীনের সমকক্ষ হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করতে নতুন কয়েকটি চুক্তি করেছে কোয়াডভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো একক বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা কমাতেই এ উদ্যোগ।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করতে নতুন কয়েকটি চুক্তি করেছে কোয়াডভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো একক বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা কমাতেই এ উদ্যোগ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার জোট কোয়াডের বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, নতুন চুক্তিগুলো সদস্য দেশগুলোর সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ করবে এবং কোনো দেশের ওপর চাপ তৈরির সুযোগ কমাবে।

ট্রাম্পের দাবি, আগামী ১০ মাসের মধ্যে প্রয়োজনীয় বিরল খনিজ উৎপাদনে চীনের সমপর্যায়ে পৌঁছাবে যুক্তরাষ্ট্র।

এছাড়া আসিয়ানের সম্মেলন উপলক্ষে ফিলিপাইন সফরের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বৈঠক করার কথা রয়েছে।

এ ক্ষেত্রে ভারত ও জাপানও উৎপাদন বাড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও সহযোগিতার ঘোষণা দেন ট্রাম্প। এ লক্ষ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নির্ভরযোগ্য এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৮৫ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে কোয়াড। পাশাপাশি নতুন কোয়াড সুপার ইন্টেলিজেন্স অ্যাক্সিলারেটর উদ্যোগ চালু করেছে জোটটি।

কোয়াড ও এপেক ফোরামে অংশ নিতে ৩ দিনের এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনের শেনঝেনে তিন পরাশক্তি আমেরিকা, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা ইতিহাসে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে...
এ সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ফিলিপাইন ও চীনের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
দীর্ঘ যুদ্ধের পরও ইরানের ভাণ্ডারে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত আছে। মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের...
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। 
আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার...
দুই মাস পরও থামছে না ফ্রান্সের বিক্ষোভ। জীবনযাত্রার বাড়তি খরচ ও ধনী-গরিবের আয় বৈষম্যের প্রতিবাদে প্যারিস ও নঁতে শহরে আন্দোলন করছে কয়েক হাজার বাসিন্দা। ন্যূনতম মজুরি ও বেতন আরও বাড়ানোর দাবি...
দুই একটি ককটেল ফাটিয়ে আর গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত...
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর