এ সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ফিলিপাইন ও চীনের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকটি চীনে অনুষ্ঠিত হবে বলেও জানান ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমনটি ঘটলে, ট্রাম্পের পূর্ব-এশিয়া সফরের পুরো চিত্রই নাটকীয়ভাবে বদলে যেতে পারে। কারণ, এই সফরে প্রথমবারের মতো রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে।
এর আগে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে- কোরিয়ান ডিমিলিটারাইজড জোনে অনুষ্ঠিত একটি বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।


