চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন। আহত ৬১ জন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের প্রায় পাঁচ শ সদস্য। এছাড়া উদ্ধারকারী এবং চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘন কালো ধোঁয়া উড়তে এবং ভবন ধসে পড়তে দেখা গেছে।
এ ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
গত বছর চীন ১১৪ কোটি ডলার মূল্যের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক বিক্রির দুই-তৃতীয়াংশের বেশি।