উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১ 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

প্রতিবেদন বলছে, সোমবার উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় শক্তিশালী ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের কয়েকটি বাড়ি ধসে পড়ে। নিহতের বেশিরভাগই এসব বাড়ির বাসিন্দা ছিলেন।

খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা। দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

নিরাপত্তা বিধি লঙ্ঘন ও দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে শিল্পকারখানায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর