নেপাল–তিব্বতে প্রাণহানি বেড়ে ৮১০, ক্ষীণ হচ্ছে ধ্বংসস্তূপে প্রাণের আশা 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া অভিযান। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট। রয়টার্স জানিয়েছে এ খবর।

নেপালের রসুয়া জেলায় বন্যা ও ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে টানা ৩ দিন আটকে ছিল ৬ বছরের শিশু মনিষা। পরে তার কান্নার শব্দ শুনে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয় শিশুটিকে।

বর্তমানে কাঠমান্ডুর একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মনিষা। ফিরে পেয়েছে বাবা-মাকেও।

শিশুটিকে উদ্ধারের হৃদয়স্পর্শী ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তবে সময়ের সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

নিখোঁজদের খোঁজে উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবারগুলো। দেয়ালে টাঙানো তালিকায় একের পর এক নাম খুঁজছেন তারা। প্রিয়জনের সন্ধানের আশায় অপেক্ষা করছেন স্বজনরা। 

এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মরদেহ। সেনাসদস্যরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। সেনাবাহিনী উদ্ধারকাজে হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে। 

নেপালে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়াদের উদ্ধারে সহায়তার জন্য ৯ জন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীন। নেপাল সরকারের অনুরোধে জরুরি ভিত্তিতে তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

এদিকে, নতুন সংকটে নেপালের দুর্গতরা। ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে আশ্রয়শিবিরে থাকা অনেকেই নিয়মিত ওষুধ পাচ্ছেন না। দেখা দিয়েছে নিরাপদ পানির সংকট।

হাসপাতালগুলোতে কমে আসছে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর মজুত। অপর্যাপ্ত স্যানিটেশনে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রয়োজনীয় পণ্য সংগ্রহেও সমস্যা হচ্ছে। 

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভয়াবহ ভূমিধস নেপালের সামনে তৈরি করেছে বহুমাত্রিক সংকট। প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের পাশাপাশি বড় আঘাত এসেছে দেশটির অর্থনীতি, বিদ্যুৎ অবকাঠামো ও পুনর্গঠন সক্ষমতায়। প্রাথমিক হিসাবে সরকারের...
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর