জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে ঝগড়া হওয়ার পর ক্ষোভে প্রেমিককে গাড়িচাপা দিয়ে হত্যা করেছেন এক প্রেমিকা। গত বছরের ৬ মে যুক্তরাজ্যের হ্যানলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
এতে বলা হয়, অভিযুক্ত ২৩ বছর বয়সী এলিস উড তাঁর প্রেমিকা রায়ান ওয়াটসনকে গাড়ি চাপা দেওয়ার ১৬০ মিটার হেঁচড়ে নিয়ে যায়।
এরপর গাড়ি থামিয়ে সে তাঁর বাড়ি ওয়ালাকে বলেন, দয়া করে একটি অ্যাম্বুলেন্স ডাকুন। আমার মনে হয় আমি আমার প্রেমিককে গাড়িচাপা দিয়েছে। পরে পুলিশ এসে উডকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা আদালতে জানান, জন্মদিনে ভালো সময় কাটাচ্ছিলেন ওয়াটসন। তবে উডের একটু অস্বস্তি বোধ করায় ওই পার্টি থেকে বের হয়ে যান তিনি। তাঁর সঙ্গে বের হয়ে যান ওয়াটসনও। পরে উড তাঁর প্রেমিক ওয়াটসনকে বাসায় নামিয়ে দিতে যান। ধারণা করা হয়, এ সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে গাড়ি থেকে নেমে ওয়াটসন তাঁর প্রেমিকার গাড়িতে লাথি দেন। এরপর তাঁর ওপর গাড়ি উঠিয়ে দেন উড।
প্রসিকিউটর অ্যান্ড্রু ফর্ড বলেন, মেজাজ হারিয়ে ফেলে উড তাঁর প্রেমিকের সাথে তর্ক করেছিলেন। ওই সময় তারা মাতাল ছিল। এক পর্যায় তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ওয়াটসন দরজায় লাথি মারলে তাঁকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উড।