‘খুনী’ বলেই রাজার মুখে কাদা ছুঁড়ে মারল ক্ষুব্ধ জনতা

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষাণলে পড়লেন স্পেনের রাজা ফিলিপ, রানি লেটিজিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আজ রোববার ভ্যালেন্সিয়ার একটি শহরে যাওয়ার পর তাদের দিকে কাদা ও ডিম ছুঁড়ে মারা হয়। ওই সময় জনতা বলতে থাকে, ‘তোমরা খুনী’। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত কয়েক দিনের বন্যায় দুই শতাধিক মানুষের প্রাণহানির পর রোববার ভ্যালেন্সিয়া পরিদর্শনে গিয়ে ওই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাঁরা। পাইপোর্তো নামক শহরে গিয়েছিলেন রাজা ফিলিপ, রানি লেটিজিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও গভর্নর কার্লোস মাজন। ওই সময় বিব্রত এই পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত সোমবার থেকেই স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। ভারী বৃষ্টির কারণে এই বন্যা দেখা দেয়। এতে এখন পর্যন্ত ২১১ জন নিহত হয়েছে। ৎ

এ ছাড়া শহরের বিভিন্ন সেতু ভরে গেছে কাদায়। শহরে এসব কাদা প্রবেশ করেছে। এ কারণে কয়েকদিন ধরেই শহরবাসী পানি, খাবার ও বিদ্যুবিচ্ছিন্ন।

বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন রাজা, রানি ও প্রধানমন্ত্রী। এতদিন পরে সেখানে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয় বলে ধারণা করা হচ্ছে। জনতার মধ্য থেকে একজনকে বলতে শোনা যায়, ‘এত লোক মারা গেল। আমরা না খেয়ে আছি। আর আপনারা চার দিন পর এলেন!’

এরই মধ্যে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হেঁটে আসছেন রাজা ও রানি। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী গভর্নর।

ওই সময় পেছন দিক থেকে ছোঁড়া হচ্ছে কাদা ও ডিম। আর কয়েকজন ব্যক্তি ছাতা দিয়ে সেগুলো আটকানোর চেষ্টা করছেন। একটি ছবিতে দেখা যায়, রানির মুখে কাদা। রাজাও মুখেও কাদা দেখা যায়। 

এ ঘটনার ব্যাপারে ভ্যালেন্সিয়ান পার্লামেন্টের এক সদস্য বলেন, ভ্যালেন্সিয়ার বন্যাকবলিত এলাকায় রাজার পরিদর্শনে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল। কিছু বুজে উঠার আগেই এভাবে জনতা হামলে পড়ে। মানুষের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।