এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি রাশিয়ার

ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সীমান্ত বন্ধের সিদ্ধান্তসহ একাধিক উসকানিমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ১ ডিসেম্বর থেকে অন্তত ৬ মাসের জন্য রাশিয়ার সাথে সীমান্তের সড়কপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া। 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সীমান্ত বন্ধের সিদ্ধান্তসহ একাধিক উসকানিমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ১ ডিসেম্বর থেকে অন্তত ৬ মাসের জন্য রাশিয়ার সাথে সীমান্তের সড়কপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে মস্কোর নিরাপত্তা সংস্থাগুলোর হাত রয়েছে, এমন অভিযোগ তোলার পরই তাল্লিন এই সিদ্ধান্ত নেয়।

এ ঘটনার জেরে সোমবার মস্কোয় এস্তোনিয়ার ভারপ্রাপ্ত কূটনীতিককে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, রুশ ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগও করেছে মস্কো। তবে তা অস্বীকার করেছে এস্তোনিয়া।

এদিকে এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে জানান, সদস্য দেশগুলোর নিরাপত্তা বিবেচনায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। 

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তুলেছে ইউরোপ। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগটি ওঠার পর সেটি অস্বীকার করেছে ক্রেমলিন। 
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার নৌবাহিনী জাহাজের নাবিক ও কর্মীদের উদ্ধার...
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 
বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির। বাহরাইনের...
২০২৬ আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশ-ভারত ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগেই কাটার...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।
ছয় হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া সরকার। ডিসেম্বরে ২ ধাপে তাদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে,...
লোডিং...

এলাকার খবর