পুতিনকে ১০ দিন সময় দিলেন ট্রাম্প, পরদিনই কারাগারে হামলায় ১৭ কয়েদী নিহত

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি কারাগারে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জন। অন্যদিকে, দিনিপ্রো অঞ্চলে রুশ বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মঙ্গলবার দেশটিকে লক্ষ্য করে ২ টি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭ টি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ৩২টি ড্রোন ভূপাতিত বা ধ্বংস করেছে তারা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৪২ জন কয়েদির অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের মধ্যে একজন কারাগারের কর্মী রয়েছেন বলেও জানায় তারা। 

এদিকে, দিনিপ্রোতে হামলায় একটি সিটি হাসপাতালের ওয়ার্ড, একটি প্রসূতি হাসপাতাল ও কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।