এবার জেলেনস্কিকে সোজা ‘না’ বলে দিলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বলছে, গত সপ্তাহে ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে জেলেনস্কির অনুরোধ নাকচ করেন ট্রাম্প।

এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত সীমিত থাকা এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মার্কিন বাহিনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। যদিও যুক্তরাষ্ট্রে অস্ত্রের ঘাটতির কথা প্রকাশ্যে নাকচ করেছেন তিনি।

এদিকে, রুশ হামলা মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়ানোর দাবি জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, রুশ বাহিনীর হামলা মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর নেই।

এর আগে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।