যোগদানের ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও গণমাধ্যমের প্রশ্নের মুখে শুক্রবার তাকে অব্যাহতি দেওয়া হয়। 

দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে জ্যাকারিয়ার এই আকস্মিক বিদায়ে ট্রাম্প প্রশাসন বড় ধরনের ধাক্কা খেলো। 

হোয়াইট হাউসে ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে গত সোমবার কাজ শুরু করেছিলেন কেটি জ্যাকারিয়া। তিনি মঙ্গলবার নিজের প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন। শুরুতে তিনি নিজেকে একজন নিবন্ধিত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও আইনজীবী হিসেবে দাবি করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন।

তবে রয়টার্স অনুসন্ধান চালিয়ে মার্কিন কোনো অঙ্গরাজ্য বা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার বার অ্যাসোসিয়েশনে পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুলের এই গ্র্যাজুয়েটের আইনজীবী হিসেবে নিবন্ধনের কোনো প্রমাণ পায়নি। 

যুক্তরাষ্ট্রে ‘বার এক্সাম’ পাস না করে আনুষ্ঠানিকভাবে আইন পেশা অনুশীলন করা সম্পূর্ণ বেআইনি। পরবর্তীতে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকারিয়া স্বীকার করতে বাধ্য হন যে তিনি বার পরীক্ষায় পাস করেননি।

শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, প্রথম কয়েক দিনেই তীব্র মিডিয়া ট্রোলের মুখে পড়ায় তিনি নিজেই জ্যাকারিয়াকে পদটি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘‘আমি তাকে সততার সঙ্গেই বলেছিলাম, ‘আমি তোমার জায়গায় হলে বিষয়টি ভেবে দেখতাম... এই পদে থাকা এত সহজ কাজ নয়’।’ 

পরবর্তীতে শুক্রবার বিকালে দুই হোয়াইট হাউস কর্মকর্তা জানান, জ্যাকারিয়াকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব হস্তান্তর করছেন।

মাত্র ছয় দিন স্থায়িত্ব হওয়ায় হোয়াইট হাউসের ইতিহাসে জ্যাকারিয়ার মেয়াদকালই সর্বকনিষ্ঠ ও সবচেয়ে সংক্ষিপ্ত হিসেবে রেকর্ড গড়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিন যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করা অ্যান্থনি স্কারামুচ্চি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘যেকোনো রেকর্ডই ভাঙার জন্য তৈরি হয়, তবে অন্যের এই কষ্টে আমি কোনও আনন্দ পাচ্ছি না।’

বর্তমানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার জন্য ট্রাম্পের কোনও তাড়াহুড়ো নেই বলে তিনি ফক্স নিউজকে জানিয়েছেন।

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর