ইইউয়ের সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য

ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রাসেলসে ইইউ-ইইকে দ্বিতীয় সম্মেলনে এই চুক্তি হয়। খবর রয়টার্সের।

চুক্তি অনুযায়ী, লন্ডনের সাথে ৩টি নীতিগত বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইইউ। এগুলো হলো- তরুণদের অবাধ চলাচল সংক্রান্ত কর্মসূচি, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থায় সংযোগ স্থাপন। এছাড়া, অভিবাসন ইস্যুতেও আলোচনা হয়েছে। 

চুক্তিটিতে যুক্তরাজ্যের জন্য মঙ্গলজনক অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। 

বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের সম্পর্কের নতুন সূচনা বা পুনর্নির্ধারণের পথে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে, ইউরোপের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কমাতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।