বোমা হামলার হুমকিতে ইউরোপজুড়ে বিমান চলাচল ব্যাহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

ইউরোপজুড়ে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ২৫টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এতে আয়ারল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ইতালি, পোল্যান্ড, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের ফ্লাইট হুমকির মুখে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হুমকির কারণে কিছুক্ষেত্রে কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন, জরুরি অবতরণ এবং যুদ্ধবিমান দিয়ে পাহারা দেওয়ার ঘটনাও ঘটেছে। 

স্পেনের মাদ্রিদ থেকে প্যারিসগামী এয়ার ইউরোপার দুটি এবং রোম ও মিলান থেকে আসা আইবেরিয়ার চারটি ফ্লাইটে হুমকি আসে। 

এছাড়া বুলগেরিয়ার আকাশসীমায় তিনটি বিমানকে যুদ্ধবিমান দিয়ে এসকর্ট কোরে অবতরণ করানো হয়। 

এদিকে, ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে দুটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন হুমকি এলো ইউরোপজুড়ে। 

এর আগে, গত মঙ্গলবার অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। যার একটিতেও কোনোপ্রকার বিস্ফোরক পাওয়া যায়নি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা...
ইরানের কেশম দ্বীপে সোমবার সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিরুদ্ধে গোপনে পরিচালিত সীমিত সামরিক অভিযানের একটি অংশ এটি।
ইউক্রেনের জাপোরঝিয়ায় ত্রাণ বিতরণ কেন্দ্রে রুশ বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং জরুরি সেবার দুইজন উদ্ধারকর্মী রয়েছেন।
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। শনি ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের ৪টি শহরে এসব হামলা চালানো হয়। 
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকোটের নাম প্রস্তাব করার কথা...
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম মো. তিতাস শেখ...
ফারজানা আফরোজ নামের এক নারীর জাতীয় নাগরিক পার্ট–এনসিপিতে যোগ দেওয়ার খবরের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ার বিষয়ে নতুন তথ্য সামনে এনেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা...
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে কলেজের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...
লোডিং...
```html ```

এলাকার খবর