রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পরপরই দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ সরকার।
পাশাপাশি রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে লন্ডন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার আইসিজের রায়ের পরপরই এসব পদক্ষেপের ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
তিনি জানান, মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকে থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করা হচ্ছে। এ ছাড়া রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে লন্ডন।
মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে, আগামী কয়েক দিনের মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে রায় বাস্তবায়ন ও দায়ীদের জবাবদিহির বিষয়ে আরও পদক্ষেপ ঘোষণার কথাও জানিয়েছেন মিলিব্যান্ড।


