ইউক্রেন থেকে নজর সরে যাচ্ছে আমেরিকার, অভিযোগ জেলেনস্কির 

ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই সাক্ষাৎকার দেন তিনি। 
 
এসময় শান্তি আলোচনা ইস্যুতে আমেরিকা রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না বলেও অসন্তোষ জানান জেলেনস্কি। 

এছাড়াও রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে, আমেরিকার বিলম্বের কারণে ইউক্রেনের মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে জেলেনস্কি অভিযোগ করেন। 

রুশ প্রেসিডেন্টে প্রতি মার্কিন প্রেসিডেন্ট বন্ধুত্ব সুলভ আচরণেরও তীব্র সমালোচনা করেন জেলেনস্কি। সম্প্রতি, ট্রুথ সোশ্যালে পুতিনকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে তাকে বন্ধু বলে উল্লেখ পোস্ট দেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের এই আচরণকে আজব বলে মন্তব্য করেন জেলেন্সকি। এসময় পুতিনের মতো একজন আগ্রাসী ও হত্যাকারী বন্ধু হতে পারে না বলে বিবিসিকে বলেন জেলেনস্কি। এছাড়াও ডিসেম্বরে নতুন করে শান্তি আলোচনা শুরুর আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী; তিনি কারও বন্ধু হতে পারেন না। মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বন্ধুত্ব জাহির করে যে ছবি পোস্ট করেছেন তা এক কথায় আজব। ট্রাম্পের আচরণ অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো।’