দুই পারমাণবিক স্থাপনার মাঝে সামরিক কমপ্লেক্স নির্মাণ করছে ইরান! 

দুটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র উঠে এসেছে। স্থাপনাটি ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। ২৫ নভেম্বর মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ তথ্য জানিয়েছে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

দুটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র উঠে এসেছে। স্থাপনাটি ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। ২৫ নভেম্বর মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ তথ্য জানিয়েছে।

মার্কিন এই থিংক ট্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের বেহজাতাবাদ ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুত নির্মাণকাজ চলার বিষয়টি দেখা গেছে। গত মঙ্গলবার প্রকাশিত সবশেষ ছবিতে স্থাপনাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি চিহ্নিত করা হয়।

ভূগর্ভস্থ এই স্থাপনাটি ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছের পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। দুটি স্থাপনার মধ্যবর্তী দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। ইরান দেশজুড়ে এ ধরনের একাধিক ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করেছে বলে জানা যায়। তবে নির্মাণকাজের অস্বাভাবিক দ্রুতগতির কারণে বেহজাতাবাদের এই স্থাপনাটি বিশেষভাবে নজরে এসেছে।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে নির্ভুল মূল্যায়নের জন্য আরও তথ্য প্রয়োজন। তবে স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা, নির্মাণকাজের ধরন ও গতি এবং ইরানের অতীত নির্মাণপদ্ধতি বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছে, এটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা হতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থাসংশ্লিষ্ট কার্যক্রম থাকতে পারে। তাছাড়া স্থাপনাটি পারমাণবিক উদ্দেশ্যে নির্মিত হচ্ছে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক এক্স পোস্টে জানায়, স্থাপনাটির বাইরের সীমানায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ সম্প্রতি শুরু করেছে ইরান। স্যাটেলাইট ছবির বিশ্লেষণ থেকে স্থাপনাটির সবচেয়ে বাইরের নিরাপত্তাবেষ্টনীর সম্ভাব্য সীমানাও চিহ্নিত করা সম্ভব হয়েছে। নির্মাণকাজ শেষ হলে পুরো স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে।

সেন্টিনেল-২ স্যাটেলাইটের ছবিতে স্থাপনাটির নির্মাণকাজের ধারাবাহিক অগ্রগতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ইনস্টিটিউটটি। এসব ছবির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে স্থাপনাটিতে নির্মাণকাজ শুরুর প্রথম লক্ষণ দেখা যায়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে তোলা স্যাটেলাইট ছবিতে সেখানে আরও নির্মাণকাজের প্রমাণ পাওয়া যায়। এপ্রিলে স্থাপনাটিতে মাটি খননের কার্যক্রম শুরুর লক্ষণ দেখা যায়। জুন মাস নাগাদ ভূগর্ভস্থ কমপ্লেক্সটির আরও কয়েকটি এলাকায় নির্মাণকাজ বিস্তৃত হয়। তবে বিপুল আয়তনের এই স্থাপনা ঠিক কী উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি বিশ্লেষকেরা। 

ভিয়েতনাম যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মার্কিন কংগ্রেসের অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত। এবার ইরান যুদ্ধ বন্ধেও একই কৌশল নিতে চান ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক অভিযানে অর্থায়ন...
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর