কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯জন নিহতের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার হোটেলে আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডে পালিয়ে যান বীরেশ্বর। শনিবার ডায়মন্ড হারবার রোডের নিজ বাসভবনে ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় কারণে অভিযুক্ত বীড়েশ্বর টাকা নিতে বাড়িতে এসেছেন বলে ধারণা করছেন তারা।

এর আগে বুধবার রাতে হোটেল ভবন লিজ নেওয়া আব্দুল জাফরকে জোড়াসাঁকো থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও হোটেলের দুই কর্মচারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কলকাতা পুলিশ।