ইয়েমেনের রাজধানী সানার আল-জাওয়াফে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত ১০টি যুদ্ধবিমান থেকে ১৫টি বোমা ফেলা হয়েছে। বুধবার চালানো এ হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রয়টার্স লিখেছে, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কাও জানানো হয়েছে।
এ ছাড়া কয়েকটি সরকারি ভবনে হামলার দাবি করা হয়েছে। এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দুদিন আগে ইসরায়েলের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। কাতারের রাজধানী দোহার পর ইয়েমেনে এই হামলা চালালো ইসরায়েল।