ইরানি বিমান রুখতে বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকার। একটি ইরানি উড়োজাহাজের অবতরণ ঠেকাতে এই হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে ইরান-পন্থী হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এদেনকে রাজধানী করে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার এক বিবৃতিতে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, ‘ইরান সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী হুথি মিলিশিয়ারা ইয়েমেনের জাতীয় বিমানকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দিয়েছে। বিপরীতে তারা একটি ইরানি বিমানকে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে সেখানে অবতরণের জন্য জোর জবরদস্তি করছিল। আর এই কারণেই বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।’

এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ নাগরিক, বিমানবন্দর কর্মী, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে বিমানবন্দর ও এর আশপাশের এলাকা খালি করার জন্য সতর্কবার্তা জারি করেছিল।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে তারা।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, ‘আমাদের ওপর চালানো এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এটি কোনোভাবেই শাস্তিহীন পার পাবে না।’

তথ্যসূত্র: আল জাজিরা

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর