পশ্চিম তীর থেকে এ বছর ৩২ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে ইসরায়েল

গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরছাড়া করছে ইসরায়েল। শুধু এ বছরই পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবির থেকে ৩২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। রয়টার্স জানিয়েছে এ খবর। 

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জেনিন, নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে ১৯৬৭ সালের পর পশ্চিমতীরে এটি সবচেয়ে বড় গণউচ্ছেদ।

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

অবৈধ ইসরায়েলি বসতি থেকে ফিলিস্তিনিদের ওপর হামলাও ক্রমশ বেড়েছে। পশ্চিম তীরের শরণার্থী শিবিরে আইডিএফের কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।