যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সম্পর্ক আরও গভীর করতে কংগ্রেসে নতুন বিল

প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা, উৎপাদন, সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় ওয়াশিংটন-তেল আবিবের সহযোগিতা নতুন মাত্রা পাবে। তবে বিলটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা, উৎপাদন, সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় ওয়াশিংটন-তেল আবিবের সহযোগিতা নতুন মাত্রা পাবে। তবে বিলটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

ইউনাইটেড স্টেটস-ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কো-অপারেশন ইনিশিয়েটিভ নামের প্রস্তাবটি ২০২৭ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ-এর অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী একজন বিশেষ সমন্বয়কারী নিয়োগ করবেন, যিনি যৌথ সামরিক কার্যক্রম তদারকি করবেন। এর মধ্যে থাকবে গবেষণা, অস্ত্র উৎপাদন এবং সামরিক প্রযুক্তি ব্যবস্থার সমন্বয়। 

বিশ্লেষকদের মতে, এটি কার্যকর হলে দুই দেশের সম্পর্ক সামরিক সহায়তার গণ্ডি ছাড়িয়ে প্রতিরক্ষা শিল্পের আরও গভীর অংশীদারিত্বে রূপ নেবে। 

এরইমধ্যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার অপারেশনেও সহযোগিতা বাড়বে। 

তবে সমালোচকদের আশঙ্কা, নতুন এ প্রস্তাবের ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থায় অভূতপূর্ব প্রবেশাধিকার পেতে পারে। 

অন্যদিকে আগামী এক দশকের মধ্যে মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর