পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, দায়িত্ব পেলেন শায়া মোহসেন জিনদানি

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক। একই সঙ্গে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিনদানিকে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলে কাউন্সিল তা অনুমোদন করে। তার কয়েক ঘণ্টা পরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করে কাউন্সিল।

বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহী গোষ্ঠীর দখলে আছে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি প্রতিরক্ষা জোট সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। যার প্রধান ছিলেন সালেম বিন ব্রেইক। সম্প্রতি দক্ষিণ ইয়েমেনের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মোড় আসার পরই প্রধানমন্ত্রী পদে এই রদবদল করা হলো।