বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরো একজন।

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরো একজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটিতে এসব ঘটনা ঘিরে বালেন্দ্র শাহের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়েছে। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। 

তাদের অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো কার্যকর পরিকল্পনা নেই। 

জেন-জি নেপাল সংগঠনের দাবি, বালেন শাহ সরকার জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছে। সংগঠনের দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মতো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। 

এদিকে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবিরও। বিরোধীদল নেপালি কংগ্রেসের দাবি, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই এসব আত্মহত্যার ঘটনা ঘটছে।

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর