ইরানকে ট্রাম্প

সোজাসুজিই হুমকি দিয়ে রাখলেন, আলোচনা চলুক, না হলে অস্ত্র তৈরি আছে

ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তবে আলোচনায় সমঝোতা না হলে তাঁর হাতে সামরিক বিকল্পও রয়েছে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, আসন্ন আলোচনায় সমঝোতার সম্ভাবনা পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কূটনীতির বাইরে যুক্তরাষ্ট্রের হাতে আরও বিকল্প রয়েছে বলে সতর্ক করেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

এ সময় লেভিট জোর দিয়ে বলেছেন, ইরানের ক্ষেত্রে ট্রাম্প শূন্য পারমাণবিক সক্ষমতা চান। আজ ওমানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ন্যায্য, সম্মানজনক ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে আলোচনায় অংশ নেবে তেহরান। মাসকাটে আব্বাস আরাঘচির সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে।