ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি দ্রুত পুনরুদ্ধার করছে ইরান

ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই তৎপরতা মার্কিন কৌশলের সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলেছে।

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:০২ এএম

ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই তৎপরতা মার্কিন কৌশলের সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় ইরানের বহু ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথ ও সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়। লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র লঞ্চার ও অস্ত্রভাণ্ডারে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া।

তবে কিছু স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে সিএনএন। এতে দেখা যায়, বুলডোজার, ডাম্প ট্রাক ব্যবহার করে ইরান দ্রুত এসব স্থাপনা পুনরুদ্ধারের কাজ করছে। হামলার শিকার ১৮টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৬৯টি প্রবেশপথের মধ্যে ৫০টিই এরই মধ্যে পুনরায় খুলে ফেলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অনেক সড়কও মেরামত করেছে তেহরান।

বিশেষজ্ঞদের মতে, শুধু সুড়ঙ্গের মুখ বন্ধ করে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। কারণ ভূগর্ভে এখনো বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

গবেষক স্যাম লেয়ার বলেন, অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষতি তুলনামূলক কম প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করেই দ্রুত মেরামত করছে ইরান। আর পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র ও প্রশিক্ষিত ক্রু থাকায় ইরান এখনো হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। তবে বিশ্লেষকদের মতে, ২০ বছরের বেশি সময় ধরে এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। তাদের বহু ঘাঁটি কয়েকশ মিটার পাথরের নিচে অবস্থিত। আপস...

বিশেষজ্ঞদের ধারণা, ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে এখনো প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। একই সঙ্গে দেশটি ড্রোন উৎপাদন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও এগিয়ে নিচ্ছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে ইরানের এই পুনরুদ্ধারকৃত ক্ষেপণাস্ত্র সক্ষমতা আবারও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর