লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর

লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনার কাজ ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন বলে এক মার্কিন কর্মকর্তা সিএনএন-কে জানান।

লেবানন সরকারের পক্ষ থেকেই বারবার আলোচনার আহ্বান জানানো হয়েছিল বলে দাবি নেতানিয়াহুর। তবে এখনই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেন তিনি।