ইয়েমেন সরকারের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তি করল হুথি

এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছে ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। এ চুক্তির আওতায় ১৬০০-এরও বেশি বন্দিকে মুক্তি দেয়া হবে।

টানা ১৫ সপ্তাহের সরাসরি আলোচনার পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। জর্ডানের রাজধানী আম্মানে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এই চুক্তির ঘোষণা দেন।

চুক্তি অনুযায়ী, হুতিরা ৫৮০ বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে সাতজন সৌদি ও ২০ জন সুদানি নাগরিক রয়েছেন। অন্যদিকে, ইয়েমেন সরকার ১ হাজার ১০০ হুথি বন্দিকে মুক্তি দেবে।

এছাড়া দুই পক্ষ ভবিষ্যতে রেড ক্রসের সহায়তায় বন্দি বিনিময় কার্যক্রম আরও এগিয়ে নিতে কাজ করবে বলে রাজি হয়েছে।

এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক রেড ক্রসের সমন্বয়ে পরিচালিত এক বন্দি বিনিময় কার্যক্রমে প্রায় ৯০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।