মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে: জাতিসংঘ

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কার্যালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আশঙ্কাজনক মানবাধিকার পরিস্থিতি এখন এক নতুন তলানিতে গিয়ে ঠেকেছে। আর এর পেছনে রয়েছে অনবরত বিমান হামলা, অগ্নিসংযোগ ও বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করার ঘটনা। 

গত বছরের ১ জুন থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনটিতে আরও বলা হয়, সামরিক বাহিনীর বৈশ্বিক স্বীকৃতি অর্জনের চেষ্টা সাধারণ মানুষের দুর্ভোগ ও মানবিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নজরদারি প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে নাগরিকদের ওপর ভীতি ও চাপ বাড়ার পাশাপাশি দেশটিতে অবৈধ অর্থনীতির আকারও বৃদ্ধি পেয়েছে। বিরল মৃত্তিকাসম্পদ ও দুর্লভ খনিজের অবৈধ উত্তোলন পরিবেশ ও জনজীবন ধ্বংস করছে। এর পাশাপাশি মাদক উৎপাদন, মানব পাচার ও স্ক্যাম সেন্টারের মতো অবৈধ কর্মকাণ্ড সংঘাতের অর্থ জোগাতে সাহায্য করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তাদের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বলেন, এই প্রতিবেদনটি মিয়ানমারজুড়ে মানুষের দুর্ভোগ, দুর্দশা ও নিষ্ঠুরতার হৃদয়বিদারক চিত্র তুলে ধরেছে। আমি সব রাষ্ট্র, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর প্রতি আহ্বান জানাই– তারা যেন নিজেদের কর্মকাণ্ড বা নিষ্ক্রিয়তার বিষয়ে আত্মসমালোচনা করেন এবং প্রশ্ন করেন, মিয়ানমারের মানুষের জন্য এ অবস্থা ন্যায়সংগত কিনা? 

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি'র নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এর মাধ্যমে দেশটির গণতান্ত্রিক অভিজ্ঞতার অবসান ঘটে। অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী এবং একাধিক গণতন্ত্রকামী ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। গত পাঁচ বছরে এই লড়াইয়ে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

চলতি বছরের এপ্রিলে অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বর্তমানে অভ্যুত্থান-পরবর্তী আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে এবং বিদেশে কূটনৈতিক স্বীকৃতি আদায় করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন মিন অং হ্লাইং।

মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উদ্যোগ একটি বড় পুনর্বাসন কর্মসূচির প্রথম ধাপ। 
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না ইরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বাংলার লাইভ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর