ইয়েমেন নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে: জাতিসংঘ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আশঙ্কার কথা জানান ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। এসময়, ইয়েমেনে সাম্প্রতিক সামরিক তৎপরতা বৃদ্ধিতে বেসামরিক নাগরিক হতাহত নিয়ে উদ্বেগ জানান তিনি। খবর রয়টার্সের।

বর্তমানে মারিব, হাজরা/মাউত, আল-মাখাসহ বেশ কয়েকটি অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে ইয়েমেন, যেকোনো সময়ের তুলনায় নতুন করে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সাধারণ পরিষদকে জানান হান্স। 

এছাড়াও অবিলম্বে উত্তেজনা কমানো এবং একটি শক্তিশালী ও টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। 

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকেই সংঘাতে জর্জরিত ইয়েমেন। হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয় সংঘাত। 

২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নতুন করে সংঘাতে জড়িয়েছে হুতিরা।

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। সম্প্রতি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি...
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে মার্কিন হামলায় ২০২৫ সালে দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। গত বছরের এপ্রিলে...
দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রীর...
গত সপ্তাহে সৌদি আরব-তুরস্কের সাথে ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান আবারও ইরান-যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
আগামীকাল ১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ...
স্বাভাবিক মোতায়েনের বাইরে মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাঠে থেকে নিজ...
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ছাড়াও সরাইল ও আশুগঞ্জ উপজেলায় তাদের মাধ্যমে গ্যাস সরবরাহ হয়। এসব এলাকায় প্রায় ২৩ হাজার বৈধ গ্রাহক রয়েছে। এরমধ্যে...
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর