যুদ্ধ বন্ধে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দ্রুতই খুলছে হরমুজ

লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে দুই দেশ। এছাড়া, ইরানি বন্দরগুলো থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ-অবরোধ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চুক্তি অনুযায়ী, ইরান থেকে সব বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং তেহরানের তেল ও জ্বালানি খাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

এছাড়া, ইরানের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলার মূল্যের পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুদ্ধে বন্ধে রাজি হওয়ায় তেহরান-ওয়াশিংটনকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, কাতারসহ বিভিন্ন দেশ। 

এদিকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান সুস্পষ্ট ও গ্রহণযোগ্য পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত বলে জানিয়েছে ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।