যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়ায় যা যা আছে

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। এরই মধ্যে চুক্তির একটি খসড়া সম্পর্কে জানা গেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রোববার এই চুক্তির খসড়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

শান্তিচুক্তির খসড়ায় যা যা আছে
ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে।

হরমুজ প্রণালি: শান্তিচুক্তির খসড়া সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালির ওপর। ইরান অবিলম্বে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে, আর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে।

আর্থিক বিষয়: চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না বলেও উল্লেখ রয়েছে চুক্তিতে। নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ছাড় দেবে, যাতে তেহরান তেল বিক্রি করতে এবং এ থেকে উপার্জিত অর্থ নিতে পারে।

ইরানের জব্দ থাকা ২৫ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতেও যুক্তরাষ্ট্র সম্মত হবে। এর মধ্যে সরাসরি নগদ অর্থ স্থানান্তর, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা এবং আর্থিক ঋণসুবিধার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

পারমাণবিক কর্মসূচি: তেহরান সম্মত হবে যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদন বা সমৃদ্ধকরণ কোনোটিই করবে না। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তেহরান পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করা এবং পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ না করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

তেহরান নিজেদের ভূখণ্ডের মধ্যেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তরলীকরণ (ডাইলিউট) করবে বলেও যুক্তরাষ্ট্রকে সম্মত হতে হবে। এ প্রক্রিয়ার কার্যপদ্ধতি নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা হবে।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ'র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা...
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি চুক্তির অংশীদার বা কোনো পক্ষ হবে না ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববারের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরিত হওয়ার...
রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া...
বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে প্রায় ৪৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এর মধ্যে বেনজীর আহমেদের নামে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা, স্ত্রী জীশান মির্জার নামে প্রায় ২১ কোটি ৩৪ লাখ টাকা,...
বিদেশি 'বাইকুনুর' জাতের আঙুর চাষেই বাজিমাত। তিন বিঘা জমিতে মাত্র ৬ লাখ টাকা খরচে এক বছরে আয় হয়েছে ২১ লাখ টাকা। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাগমারার উদ্যোক্তা ঈমাম হাসান। তার বাগানের...
রাজস্ব আয় বাড়াতে এবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফএসের ব্যবসায়িক বা মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড — এনবিআর। এ জন্য ভ্যাট নিবন্ধন বা বিজনেস...
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বন্দর শ্রমিকরা। চলছে পণ্য ওঠা-নামার কাজ। সকালে ন্যায্য মজুরির দাবিতে বন্দরের পুরাতন পোর্ট থানার সামনে সমাবেশ করেন কয়েক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর