শুধু আরাগচি নয়, গালিবাফের বিরুদ্ধেও ইরানে বিক্ষোভ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছে ইরানের ডানপন্থীরা। শান্তি চুক্তির ইরানি শীর্ষ আলোচক মোহাম্মদ গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সমালোচনা করেছে তারা।

এ সময় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে বিক্ষোভকারীরা। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রথম দিনেই আলী খামেনি নিহত হন। ৮৬ বছর বয়সী এই ধর্মগুরু ৩৬ বছর ধরে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বে ছিলেন। এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত সাধারণ ইসরায়েলিরা। এ মুহূর্তে চুক্তিটি তেহরানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা তেল আবিবের।

তেহরান ও মাশহাদসহ ইরানের বিভিন্ন শহরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও সংসদ স্পিকার গালিবাফের বিরুদ্ধে অতিরিক্ত ছাড় দেওয়ার অভিযোগ তুলেছে। বিক্ষোভকারীরা 'মৃত্যু হোক আপোষকারীর' এবং 'আপোষকারী পদত্যাগ করো' স্লোগান দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পাকিস্তানি কর্মকর্তারা বলছেন রোববারের মধ্যেই একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে, তবে তেহরান এখনো সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়ায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, তেল নিষেধাজ্ঞায় ছাড়, ২৫ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্তি এবং পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত...
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি চুক্তির অংশীদার বা কোনো পক্ষ হবে না ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববারের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরিত হওয়ার...
রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিআরটি প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দর-জয়দেবপুর করিডরের অগ্রগতি, পরিচালনা ব্যবস্থা, স্টেশন ব্যবস্থাপনা ও যাত্রীসেবা উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের মতামত...
প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা কেবল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য রাখার অভিযোগ তুলেছে বিএসআরইএ। উদ্যোক্তারা বলছেন, শুল্ক সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হলে ২০৩০ সালের মধ্যে ৮...
সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে উঠেছে। ঢাকার শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১,৩৫৮ কোটি টাকার বেশি। দর বেড়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।
নেত্রকোণার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার আমতলা সাপমারা গ্রামের মহিলা মাদরাসার পাশে ও কাইলাটি গ্রামে এসব বজ্রপাত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর