যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা চলাকালে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েল। এমন আশঙ্কাই করেছিল মার্কিন কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাদের মতে, আলোচনার সময় পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে ব্যর্থ করে দিতেই এমন চক্রান্ত করছিল ইসরায়েল।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ নিয়ে আরও বলা হয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে ইরানি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেছিল। ইরানি প্রতিনিধি দলকে একাধিক সফরের সময় বিশেষ নিরাপত্তা দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে।
তবে ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।