যুক্তরাষ্ট্রে আইন করেও থামানো যাচ্ছে না বন্দুক হামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম

যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা তিন শতাধিক। 

করোনা মহামারিতে যখন থমকে গিয়েছিল গোটা বিশ্ব, তখন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর রূপ নেয় বন্দুক হামলা। মহামারির পর থেকে বাড়তে থাকা এই সহিংসতা যেন থামার নাম নেই। 

২০২৫ সালে অন্তত ৪০০ বন্দুক হামলার স্বাক্ষী হয় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ১৪ হাজার মানুষ। এর আগে ২০২৪ সালে হয় ৫০৪টি হামলা। 

২০২১ সাল ছিল বন্দুক হামলার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময়। রাজধানী ওয়াশিংটন ডিসি-সহ ৪৪টি রাজ্যে ৬৮৯টি হামলা ঘটে। আর ১,৩০৩টি হামলা হয় ২০২২ ও ২৩ সালে।

মহামারির মাঝেই ২০২০ সালের মে মাসের পর দ্বিগুণ হয়েছে সহিংসতার ঘটনা। সে বছর ৬১০টি বন্দুক হামলায় মারা যায় রেকর্ড সংখ্যক মানুষ। যা ১৯৯৪ সালের পর সর্বোচ্চ। 

বিশ্বে বেসামরিক নাগরিকদের অস্ত্র ব্যবহারের প্রবণতার তালিকাতে শীর্ষে অবস্থান করছে মার্কিনীরা। সুইস গবেষণা বলছে, ২০১৮ সালে ৩৯০ মিলিয়ন অস্ত্রের ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতি ১০০ জন বাসিন্দার বিপরীতে আগ্নেয়াস্ত্র আছে ১২০টি।

২০২২ সালে যুক্তরাষ্ট্রে আইনে পরিণত হয় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল। ২১ বছরের কম বয়সী ক্রেতাদের তথ্য যাচাই প্রক্রিয়া আরও জোরদার করা হয়। সন্দেহজনক ও পারিবারিক কলহে যুক্ত ব্যক্তিদের কাছে বন্দুক বিক্রি না করার বিধানও রয়েছে দেশটিতে। 

এরপরেও বাড়ছে হামলা আর হতাহতের সংখ্যা। গণমাধ্যমে উঠে আসছে ছিন্নভিন্ন হয়ে যাওয়া স্বজন-পরিবারের আর্তনাদ।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
লোডিং...

এলাকার খবর