ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের হামলা বন্ধ এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দোহা।
এদিকে, সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা এবং বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তার।
অন্যদিকে চলমান আলোচনার মধ্যেই হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ- নাইন রিপার ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। এছাড়া হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরান।


