তেহরানে খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রার প্রস্তুতি

ইরানের রাজধানী তেহরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার শোকযাত্রা হবে পবিত্র শহর কোমে। রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

শোকযাত্রার পরে আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আলি খামেনির মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হনে ইরানের মাশহাদ শহরে। সেখানেই সম্পন্ন হবে তার দাফন।

এর আগে, রোববার সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় কোটি মানুষের উপস্থিতিতে আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার ৩ ছেলেও অংশ নেন। তবে, নিরাপত্তাজনিত কারণে আলি খামেনির আরেক ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানাজায় অংশ নেননি।