চলতি সপ্তাহে ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, আয়োজক পাকিস্তান

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকের আয়োজন করবে পাকিস্তান।

শনিবার আল আরাবিয়া নিউজ চ্যানেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী ১১ জুলাই এ বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে। বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৮ জুন লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এরও আগে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল জনসমাগম দেখে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি...
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়ছেন তেহরানের বাসিন্দারা। প্রিয় নেতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রতিশোধের অঙ্গীকার করছেন তারা। অনেকেই বলছেন, তিনি...
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন। সময়ের সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শনিবার তেহরানে রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ৮৬ বছর বয়সী এই নেতার...
পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজিসহ ছয়জন ডিআইজিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আয়কর নথি নিরীক্ষা (অডিট) থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে করদাতাদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ...
কুমিল্লা শহরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক থেকে দুই শতাধিক সোলার বাতি চুরি হয়েছে। এতে সরকারের প্রায় সোয়া কোটি টাকার ক্ষতির পাশাপাশি রাতের অন্ধকারে অনিরাপদ হয়ে পড়েছে লক্ষাধিক মানুষের চলাচল। প্রশাসন...
২০১২ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ৩১ আগস্ট যাদের জন্ম, তারা আবেদন করতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর