ইরানের কোমে শহরে খামেনির মরদেহ, শোকযাত্রার প্রস্তুতি 

ইরানের পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শহরটিতে আজ আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে। রয়টার্স জানিয়েছে এ খবর।

এর আগে, সোমবার রাজধানী তেহরানে আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় মার্কিন ও ব্রিটিশ পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়।

আরও আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার আলী খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদ শহরে। সেখানেই সম্পন্ন হবে দাফন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।