খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা, নিরাপত্তায় বন্ধ আকাশসীমা  

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। মিছিলে বিপুল জনসমাগমের পাশাপাশি মার্কিন ও ব্রিটিশ পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা চলছে। ১০ থেকে ১২ ঘণ্টায় শোক মিছিলটি প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেবে। মিছিলে মার্কিন ও ব্রিটিশ পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়। 

আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রায় যোগ দিয়েছে ইরানের নানা প্রান্তের কোটি মানুষ। দামাভান্দ স্ট্রিট থেকে শুরু করে ইমাম হুসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট ও আজাদি স্কয়ার হয়ে শহীদ লাশগারি মহাসড়ক পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে মিছিলে অংশগ্রহণকারীরা। হাতে ইরানি পতাকা ও প্রয়াত নেতার ছবি। 

মিছিলে মার্কিন ও ব্রিটিশ পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানিয়েছে তেহরানবাসী। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন ইরানি সেনাপ্রধান জেনারেল আমির হাতামি। খামেনির জানাজায় হামলা এড়াতে তেহরানের আকাশসীমা বন্ধ করেছে ইরান।

এর আগে রোববার সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় কোটি মানুষের উপস্থিতিতে আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্র্যান্ড মোসাল্লার দেয়ালে আলি খামেনির স্মরণে নানা বার্তা লেখেন শোকাহতরা। 

মঙ্গলবার খামেনির শোকযাত্রা হবে পবিত্র শহর কোমে। পরে আরও আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদ শহরে। সেখানেই সম্পন্ন হবে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।...
ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
দক্ষিণাঞ্চলের বন্দরে মার্কিন নৌ অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে ইরানের সমুদ্রবাণিজ্য। পরিস্থিতি সামলাতে তেল রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানিতে উত্তরের কাস্পিয়ান সাগরকেন্দ্রিক বাণিজ্যপথে ঝুঁকছে তেহরান। তবে...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দলীয় অনুশীলন শুরুর প্রায় ৩০ মিনিট আগে মাঠে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ৪১ বছর বয়সী মহাতারকা। উল্টো সতীর্থরা অনুশীলন শুরু করলে তিনি এলেদা স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর